কালুখালীতে মাধ্যমিক শিক্ষা পরিবারের নৌ-শিক্ষা সফর –
- Update Time : ১০:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার ২০১৮ নৌ-শিক্ষা সফর করেছে। উপজেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের আয়োজনে এ শিক্ষা সফর সকাল ১০টায় কালিকাপুর ইউপির এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক একত্রিত হয়ে ট্রলার যোগে শিলাইদহ কুঠিবাড়ী কুষ্টিয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, ব্র্যাক জিজেডি, কালুখালী শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী, মোঃ মোখলেছুর রহমান, মোঃ শাহজাহান, মোঃ রিজাউল আলম, আঃ জলিল, মোঃ ফরিদ হোসেন, মোঃ আছিরুল ইসলাম, সুপার আবুল কাশেম, মোঃ আব্বাস আলী, প্রধান শিক্ষিকা মোছাঃ হালিমা বেগম ও মোছাঃ ফিরোজা সহ উপজেলার সমস্ত মাধ্যমিক ও মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































