কালুখালীতে মাছের পোনা মজুদ ও উপকরণ বিতরণ –
- Update Time : ০৮:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ৬৬ Time View
শহিদুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী পুকুরে পোনা মজুদ ও মাছ চাষের উপকরন বিতরন করা হয়েছে।
বুধবার জেলা মৎস্য অফিসার জয়দেব পাল কালুখালীর রতনদিয়া ইউনয়নের বাগঝাপা সালেপুর এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু,ক্ষেত্র সহকারী বায়েজিদ বোস্তামী,হাসানুজ্জামান হিমু,সিবিজি সভাপতি ইতি বেগম,সাধারন সম্পাদক মাসুদ খান,লিফট আশরাফ সিদ্দিকী বাচ্চু,লুৎফর রহমান সহ মৎস্য চাষীগন উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বাগঝাপা সালেপুর এলাকার চাষীদের কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী পুকুরে ১০ মন পোনা মজুত করা হয়েছে। এছাড়া ওই চাষীদের মাঝে ৭ বস্তা উপকরন বিতরন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা (২য় পর্যায়) এর আওতায় আরডি/সিবিজি মৎস্য চাষীদের এই সুবিধা দেওয়া হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































