কালুখালীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ০৯:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৪ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদলতে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বেলা ১২টায় রতনদিয়া (অরুণগঞ্জ) বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরীর দায়ে রহিম বেকারীর প্রোঃ আঃ রহিম কে ৩ হাজার টাকা, সারের মূল্য তালিকা না থাকায় পাল ষ্টোরের প্রোপাইটর পরিমল পাল কে ১ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বীজ রাখায় সাহা এন্টারপ্রাইজের প্রোপাইটর সন্তোষ কুমার সাহা কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। এসময় রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি খোন্দাকার আনিছুল হক বাবু, সহ-সভাপতি আঃ রহমান, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, রনজয় কুমার বসু সহ বণিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































