কালুখালীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ –
- Update Time : ০৯:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একটি ওষুধ কোম্পানীতে অফিস সহকারীর চাকুরী দেয়ার ভুয়া নিয়োগপত্র দিয়ে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আজ রবিবার সকালে রাজবাড়ীর কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ সদস্যরা প্রধান আসামি মোঃ মাসুদ মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে। মাসুদ জেলার কালুখালী উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত গনি মিয়া’র ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে জেলার কালুখালী উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কালুখালী থানায় হস্তন্তর করা হয়।
তিনি আরো জানান, প্রায় ৭ মাস পূর্বে জেলার কালুখালী উপজেলার শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে রাজধানী ঢাকার এসেনসিয়াল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানীতে অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার কথা বলে মাসুদ ও তারা সহযোগিরা। যে কারনে তারা শাহীনের কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি তাকে একটি ভূয়া নিয়োগপত্র দেয়। ওই নিয়োগপত্র নিয়ে ভূক্তভোগী শাহীন ঢাকায় এসেনসিয়াল ফার্মার হেড অফিসে যোগদান করতে যান। আর এতেই বেরিয়ে আসে প্রতারনা হওয়ার বিষয়টি। যার প্রেক্ষিতে শাহিন বিষয়টি র্যাব সদস্যদের অবহিত করে এবং আইনগত সহায়তা কামনা করে। মাসুদ মিয়াকে আটক করা হয়। আটকের পর মাসুদ প্রতারনার মাধ্যমে ভূয়া নিয়োগপত্র দিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।
কালুখালী থানায় ওসি এসএম আবু ফরহাদ জানান, এ ঘটনায় প্রতারনার শিকার শাহিন বাদী হয়ে গ্রেপ্তার হওয়া মাসুদ মিয়া ও তার অজ্ঞাত এক সহযোগিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































