কালুখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা ও শিশু মেয়ের মৃত্যু, অপর সন্তান আহত
- Update Time : ০৯:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মা ও শিশু মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে অপর শিশু সন্তান আহত হয়েছে।
মৃতরা হলো, ওই গ্রামের কৃষক হোসেন আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫) ও তার শিশু মেয়ে তানিসা (৪ মাস) এবং আহত হলো তার অপর সন্তান ইয়াছিন (৭)।
জানাগেছে, পদ্মা নদীর ভাঙ্গনে বাড়ী ঘর বিলিন হবার পর ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক কৃষক হোসেন আলী তার পরিবার পরিজন নিয়ে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে টিনের বেড়া দিয়ে একটি ছাপরা ঘর তুলে অল্প কিছু দিন যাবৎ বসবাস করে আসছেন। শুক্রবার দুপুরে তিনি পাট কাটতে মাঠে যান। বিকালের দিকে তার স্ত্রী মর্জিনা খাতুন শিশু মেয়েকে নিয়ে ওই ঘরের মধ্যে যান। তার আগেই বাড়ীর বৈদ্যুতিক তার ঘরের টিনের বেড়ার সাথে লেগে বিদ্যুতায়িত হয়েছিলো। ফলে মর্জিনা বেগম ওই বেড়া ধরতেই তার কোলে থাকা মেয়েসহ ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
ঘটনা সত্যতা স্বীকার করেছেন কালুখালী থানার ওসি নাজমুল হাসান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































