কালুখালীতে বাস্তবায়িত প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
- / ৮৯ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ২০১৮/১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনী পুকুরের মাঠ দিবস অনুষ্ঠিত।
আজ বুধবার বিকেলে উপজেলার রতনদিয়া ইউপির বহরের কালুখালী সিআইজি মৎস্য সমবায় সমিতির মৎস্য চাষীর পুকুর পাড়ে উপস্থিত মৎস্য চাষীদের অংশগ্রহণে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কালুখালী এর আয়োজনে এ উপলক্ষ্যে সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে ফলাফল প্রদর্শনীর মাছ চাষে পুকুরের ফলাফল জনগণের কাছে অবহিতকরণের মাধ্যমে মাছ চাষে উদ্বুদ্ধ করে মাছের উৎপাদন বৃদ্ধি করার কথা উল্লেখ করেন। যার মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করে জাতীয় খাদ্য নিরাপত্তাতে ভূমিকা রাখবে।পরে পুকুরের পাড়ে জাল দিয়ে মাছ ধরে প্রদর্শনী দেখানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান ও লিপ মোঃ মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































