কালুখালীতে বই বিতরণ উৎসব –
- Update Time : ০৭:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
- / ৬৬ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
গত মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নিমিত্তে ‘বই উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবশে করতে হবে। মাদকের হাত থেকে সকলকে দূরে থাকতে সকলের প্রতি আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষা অফিমার জয়ন্ত কুমার দাস, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান এছাড়াও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































