কালুখালীতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন –
- Update Time : ০৯:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / ৬৬ Time View

আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার – প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ডলি পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাছিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল খালেক,রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুজিত কুমার নন্দী,হান্নান মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা রোপন করেন। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানের আগে ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































