ব্রেকিং নিউজঃ
কালুখালীতে পুকুর পারে গাঁজা চাষ, চাষকারী ওসমান গ্রেপ্তার, ২০ গাছ উদ্ধার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের জনৈক ওসমান গণি (৪২) এর পুকুর পারে চাষ করা ২০টি গাঁজার তাজা গাছ পুলিশ উদ্ধার করেছে। একই সাথে গ্রেপ্তার করেছে গাঁজা চাষকারী ওসমান গণিকে। সে একই গ্রামের ওমর আলীর ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ওই পুকুর পারে অভিযান চালায় থানা পুলিশের সদস্যরা। সে সময় পুকুর পারে চাষ করা ২০টি গাছ তারা উদ্ধার করে। পাশাপাশি গাঁজা চাষকারী ওসমান গণিকে তারা গ্রেপ্তার করে।
কালুখালী থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় থানার এসআই মনির বাদী হয়ে ওসমান গণিকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































