কালুখালীতে দোকান মালিকসহ ৩ জনকে কুপিয়ে জখম, চেয়ারম্যান প্রার্থীকে মারপিট –
- Update Time : ০৯:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ক্রমশ অশান্ত হতে শুরু করেছে রাজবাড়ীর কালুখালী। সেখানে শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের কথাকাটাকাটির জের ধরে দোকানে হামলা, দোকান মালিকসহ ৩ জনকে কুপিয়ে জখম এবং খবর শুনে ঘটনাস্থলে আগত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকেও মারপিট করা হয়েছে। জখমি তিন জনকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখমিরা হলো, কালুখালী উপজেলার মাছবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজার কমিটির সভাপতি এবং ওই বাজারের হাসান সাইকেল ষ্টোরের মালিক শহিদুল ইসলাম, তার ছেলে হাসান মিয়া ও শহিদুলের ভাই বিল্লাল মিয়া এবং মারপিটের শিকার হওয়া মাছবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও একই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শেখ ইন্সু।
আহত হাসান মিয়া জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের দোকানের সামনে একদল যুবক আড্ডা দিচ্ছিল। করোনা কালিন আড্ডাবাজি না করার জন্য তারা নিষেধ করে। সে সময় ওই যুবকরা এলাকার চিহ্নিত দূর্বৃত্তদের ডেকে এনে তাদের দোকানে হামলা এবং তাকেসহ তার বাবা ও চাচাকে মারাতœক ভাবে কুপিয়ে জখম করে। ওই সময়ই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে তারা এ হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছেন।
মারপিটের শিকার হওয়া মহিউদ্দিন শেখ ইন্সু জানিয়েছেন, তিনি মাছবাড়ী ইউনিয়ন পরিষদে ইতোপূর্বে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এবারও তিনি চেয়ারম্যান প্রার্থী। জখমিরা তার সমর্থক। যে কারণে তিনি মারামারির কথা শুনে সেখানে যান। তবে প্রতিপক্ষের লোকজন তার উপস্থিতি মেনে নিতে না পেরে তাকেও মারপিট করে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। জখমিরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তবে এখনো থানায় কোন লিখিত অভিযোগ তারা পান নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































