কালুখালীতে দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ –
- Update Time : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সামাজিক নিরাপত্তা আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী ভাতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী -২ আসনের সুযোগ্য এম.পি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী ভাতার কার্ড তাদের হাতে তুলে দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরোও বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য সকল প্রকার কর্মকান্ড করে যাচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নে মধ্যে বয়স্ক ভাতা ৩৮৯ জনের মধ্যে জন প্রতি ৫০০ টাকা, বিধবা ভাতা ১৩৩ জনের মধ্যে জন প্রতি ৫০০ টাকা ও প্রতিবন্ধী ১৬৭ জনের মধ্যে জন প্রতি ৭০০ টাকা করে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নশীল কর্মকান্ডের দিক তুলে ধরে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম তিনি বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরোও বলেন, জননেন্ত্রী শেখ হাসিনা সব সময় সর্ব স্তরের মানুষের পাশে আছে এবং থাকবে। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল বাসার চৌধুরী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভী নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হালিমা বেগম, তনয় চক্রবর্তী সম্ভু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































