কালুখালীতে ট্রেনের ছাদে করে যুবকটির লাশ আসলো চার কিলো মিটার –
- Update Time : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পোড়াদহ থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী সার্টেল ট্রেনটি জেলার কালুখালী রেলষ্টেশনে পৌছানোর পর দেখাযায় ট্রেনের ছাদ থেকে রক্ত পরছে। স্থানীয় ট্রেনের ছাদে উকি দিয়ে দেখেন তার উপরে পরে আছে একটি লাশ। পরে ট্রেনে থাকা রেলওয়ে পুলিশের সদস্যরা যাত্রীদের সহযোগীতায় লাশটি উদ্ধার করেন।
ট্রেনের যাত্রীরা জানান, অজ্ঞাত পরিচয়ের ২৫ বছর বয়সী ওই যুবক কুষ্টিয়া থেকে লুকিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রীজের উপরের অংশের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান এবং লাশটি ট্রেনের ছাদে আটকে থাকে। ট্রেনটি সেখান থেকে গতকাল শনিবার দুপুর ২টার দিকে দীর্ঘ চার কিলো মিটার দুরের কালুখালী রেলষ্টেশনে এসে পৌছায়। সেখানে আসার পর রক্ত ঝড়তে দেখে পুলিশকে জানায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি হারুন মজুমদার জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে গতকাল ৩টা পর্যন্ত নিহতের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































