ব্রেকিং নিউজঃ
কালুখালীতে টাকা, তাসসহ চার জুয়ারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৩২০ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে টাকা, তাসসহ চার জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়ারিরা হল, কালুখালী থানার হেমায়েত খালী গ্রামের মোঃ খবির মোল্লার ছেলে খোকন মোল্লা(৩৫), আলেক মন্ডলের ছেলে মোঃ নাছির মন্ডল(২৩), তেছেম মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪০) ও একই থানার লাড়ীবাড়ী গ্রামের মৃত মিরাজ জোয়াদ্দারের ছেলে ঠান্ডু জোয়াদ্দার(৬০)।
রবিবার (২৭আগস্ট) গ্রেফতার জুয়ারিদের বিরুদ্ধে কালুখালী থানায় (The Public Gambling Act,1867)জুয়া আইনে
মামলা করা হয়।
সেই সাথে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কালুখালী থানা পুলিশ গতকাল রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিওিতে লাড়ীবাড়ী এলাকার আশরাফুলের চায়ের দোকানের পাশ থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১















































































































