কালুখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-এর পুরষ্কার বিতরণ –
- Update Time : ০৯:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আজ সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উদযাপণে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকেল ২টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগীতা, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষককে পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, একাডেমীক সুপরভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার উপাধ্যাক্ষ মাওঃ নুরুল ইসলাম, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ড. আবুল কালাম আজাদ, বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, জাতীয় পর্যায়ে প্রাধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নিশাত ইসলাম,শ্রেষ্ঠ কলেজ হিসেবে কালুখালী কলেজ, শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা, শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে হিসেবে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীদের বিভিন্ন প্রতিযোগীতার মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































