কালুখালীতে ছুটিতে বেড়াতে আসা নারী গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা –
- Update Time : ০৬:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ছুটি নিয়ে বাড়ীতে বেড়াতে আসা মঞ্জু বেগম (৪২) নামে একজন গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝমাড়ী ইউনিয়নের কাশমিয়া বিলের নির্জন কাঁচা রাস্তার উপর।
মঞ্জু বেগম একই ইউনিয়নের কুশরডাঙ্গী গ্রামের মানিক মন্ডলের মেয়ে। মঞ্জুর একজন ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, রাজধানী ঢাকার একটি গার্মেন্টে মঞ্জু কাজ করতেন। ৩ দিন আগে তিনি বাবার বাড়ীতে বেড়াতে আসেন। গত রবিবার সকালে তিনি জেলার পাংশা উপজেলা এলাকায় থাকা বোনের বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে বিকালে তিনি তার বাবার বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি আর বাড়ী ফিরে যেতে পারেন নি। আজ সোমবার সকালে স্থানীয় কৃষকরা কাশমিয়া বিলের মাঠে যাবার পথে ওই রাস্তার উপর মঞ্জু বেগমের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা মঞ্জু বেগমকে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































