কালুখালীতে করোনা-উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু –
- Update Time : ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ৬০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আলিমুদ্দিন (৪৬) নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে ওই ব্যক্তি মারা যান।
জানা গেছে, সাওরাইল ইউনিয়নের ওই ব্যক্তি বাড়ী থেকে কিছুটা দূরে ফুলতলা বাজারে চা পান বিক্রি করতো। কয়েকদিন তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন এবং রাত থেকে ডায়রিয়ায়ও আক্রান্ত হন। হঠাৎ তার অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ নুরুল আলম জানান, মৃত ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। তারপরও ডাক্তারকে ওই ব্যক্তির শরীরের নমুনা নিতে বলা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কালুখালীর সাওরাইলে একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে হয়েছে। তা শনিবার পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































