কালুখালীতে ওয়ার্কাস পার্টির নেতা খাইরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত –
- Update Time : ১০:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ৮৮ Time View
শহিদুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে প্রয়াত নেতা খাইরুল ইসলামের মৃত্যু বার্ষিক পালিত হয়েছে ।
এ উপলক্ষে কালুখালীর পাড়াবেলগাছী গ্রামে প্রয়াত নেতা খাইরুল ইসলামের স্মরণ সভা , মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কাস পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাংশা উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক রতন মন্ডল,কালুখালী উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক মাসুদ করিম,যুবমৈত্রির সভাপতি নিমাই রাজবংশী,ওহাব মন্ডল,শুকুর আলী প্রমুখ বক্তব্য রাখেন । এছাড়া পাড়াবেলগাছীতে খাইরুল ইসলামের পরিবারের পক্ষ থেকেও বিকেলে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারী খাইরুল ইসলাম সহ তার আরো দুই বন্ধু পাড়াবেলগাছীর নজরুল ইসলামের বাড়ীতে রাতের খাবার খাচ্ছিল । এসময় খাবারের সামনে থেকে ঘাতক চক্র খাইরুলসহ সহ তার দুই সহকর্মীকে ধরে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































