কালুখালীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যনির্বাহী কমিটি গঠন –
- Update Time : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ৭৬ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১১ ডিসেম্বর রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। বেলা ১২টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রশিক্ষক রাজবাড়ী জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার এ কমিটির নাম ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হিসেবে পুনরায় মোঃ তোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সদস্য মোঃ মোশারফ হোসেন, আঃ লতিফ, আঃ মজিদ সরদার, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ শাহিনুর রহমান ও জয়নুদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণাকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোন্দকার আওরঙ্গজেব, জুনিয়র অফিস হিসারকক্ষক মোঃ চাঁদ আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোন্দকার আওরঙ্গজেব নির্বাচিত কমিটির সদস্যদের নিয়মনীতি মেনে চলে সমিতির সাফল্য কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































