কালুখালীতে ইয়াবাসহ ৪ যুবক আটক –
- Update Time : ০৯:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে চলমান মাদক বিরোধী অভিযানে ৪ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ মুনছুর আলম হাবু (৩০), সাজ্জাদ হোসেন (৩২), চাঁদ মিয়া চান্দু (৩৫), ও সাব্বির মন্ডল (১৯)।
কালুখালী থানার অফিসার ইনচার্জ জানান, গত বুধবার রাতে কালুখালীর কালিকাপুরে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করছিল। এ সংবাদ জানার পর তার নেতৃত্বে এস.আই সজীব দেবনাথ, এ.এস.আই শফিকুল ইসলাম, এ.এস.আই সনাতন বিশ্বাস , এ.এস.আই ফিরোজ মিয়া ও এএসআই মোঃ মঞ্জুরুল ইসলাম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মোঃ মুনছুর আলম হাবু, সাজ্জাদ হোসেন , চাঁদ মিয়া চান্দু , ও সাব্বির মন্ডলকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাসী করে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট পায়। গ্রেফতারকৃত মুনছুর আলম হাবু কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরকাম পিওন পদে কর্মরত। সে সহ অপর ৩ জন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এব্যাপারে কালুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































