কালুখালীতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ –
- Update Time : ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আজ সোমবার আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কালুখালী এর আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল লতিফ, ইশতিয়াক আহম্মেদ, মোঃ আব্দুল মান্নান, রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আজিজ এছাড়াও সহকারী শিক্ষক মোঃ ইসলাম উদ্দীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































