কালুখালীতে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদান –
- Update Time : ১০:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- / ৬৬ Time View

আবু সাঈদ , রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপবৃত্তির টাকা প্রদান করেন। এমসয় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সমবায় কর্মকর্তা মোল্যা সাইফুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুজিত কুমার নন্দী,বোয়ালিয়া ইউপির সদস্য আঃ করিম মোল্যা,কালুখালী আদিবাসী মানব উন্নয়ন সংস্থার সভাপতি কাঞ্চন কুমার সরকার,বোয়ালিয়া আদিবাসী সমাজ কল্যান সংস্থার সভাপতি কুমারেশ সরকার,রতনদিয়া মাজবাড়ী আদিবাসী ঋণদান সমবায় সমিতির সভাপতি রাম প্রসাদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কালুখালীর ৪শ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,রেইন কোট,খাতাপত্র,পানিরপট বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































