কালুখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
- / ৫৮ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় আজ সোমবার রাজবাড়ীর কালুখালীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে সকাল ১১টায় তার অফিস কক্ষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ, তিনি তার বক্তব্যে একাদশ সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন নির্বাচনকালীন সময়ে বহিরাগত লোকের আনাগোনা সন্দেহ হলে সাথে সাথে পুলিশকে খবর দিতে বলেন। সর্বপরি তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহায়তা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, আনসার ভিডিপি অফিসার হাওয়া খাতুন, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী জনপ্রতিনিধি রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, সাংবাদিক মোঃ ফজলুল হক প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতি কামরুন নাহার তিনি তার সমাপনী বক্তব্যে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সার্বিক সাহায্য সহযোগীতা কামনা করেন। বিশেষ করে কোন স্থানে আইন শৃঙ্খলার বেঘাত সৃষ্টি হতে পারে সে বিষয়ে সকলকে প্রশাসনের নজর দেওয়ার জন্য খবর দেওয়ার কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































