কালুখালীতে অসিম বাউলের বাড়ীতে ২দিন ব্যাপী শুভ সাধু সংঘ অনুষ্ঠিত –
- Update Time : ০৭:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
- / ৬২ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে বিশিষ্ট বাউল শিল্পী অসিম দাস বাউলের বাড়ীতে ২দিন ব্যাপী বাৎসরিক ৪০তম সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন এলাকা থেকে আগত সাধুগুরু ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক আলোচনায় অসিম দাস বাউল সকলের প্রতি ভক্তি চুম্বন রেখে ধৈর্য্য সহকারে এ সাধু সংঘ উপভোগ করার কথা বলেন। তিনি বলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানব সেবাই পৃথিবীর পরম ধর্ম। যার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি ও যাচাই বাছাই করা যায়। আলোচনা শেষে গান পরিবেশন করেন ফকির বজলু শাহ, গাজীপুরের এনাম সাই, ফরিদপুরের বিশিষ্ট আইনাল বয়াতি, স্থানীয় মনির বাউল, আঃ হালিম, উর্মী খাতুন, ফকির পলাশ ও রাশিদা সরকার প্রমূখ গান পরিবেশন করেন। এসময় ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, ইউপি সদস্য আঃ করিম মোল্লা, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ সহ বিভিন্ন এলাকা থেকে সাধুগুরু ভক্ত ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































