কালুখালীকে অস্ত্র ও মাদকমুক্ত করা হবে- নবাগত ওসি কামরুল হাসান –
- Update Time : ০৬:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৩ Time View

আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী থানা নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। গত রোববার দুপুরে যোগদান করা নতুন অফিসার ইনচার্জের নাম মোঃ কামরুল হাসান। তিনি ফরিদপুর জেলার কতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
তিনি কালুখালী থানায় আগমনের পর কালুখালী থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলামসহ অফিসারগন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে সাবেক ওসি সহিদুল ইসলাম নতুন ওসি মোঃ কামরুল হাসানকে দায়িত্ব বুঝে দেন।
দেশ সেবার মহান উদ্দেশ্য সামনে নিয়ে কামরুল হাসান ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি গোপালগঞ্জ, কিশোরগন্জ, মাদারীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, কালুখালীকে অস্ত্র ও মাদকমুক্ত করা হবে। অস্ত্র ও মাদককের সাথে জড়িতদের সাথে কোন আপোষ নেই। কালুখালী থেকে চুরি, ডাকাতি, ইফটিজিং ও বাল্যবিবাহ রোধ করার প্রত্যয় ব্যক্ত করেন। সে কারণে তিনি সর্বস্তরের জনগন ও মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































