কালজ্বয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
- Update Time : ০৮:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মীরের সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরীর পক্ষে সভাপতি মুন্সী আমীর আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সাহিত্যিক ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া লাহিনীপাড়া জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
মীর মশাররফ হোসেন লিখিত গ্রন্থসমূহ: রতœবতী (উপন্যাস) ১৮৭৩, বসন্তকুমারী (নাটক) ১৮৭৩, জমিদার দর্পণ (নাটক) ১৮৬৯, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু (কবিতাগ্রন্থ) ১৮৭৩, এর উপায় কি (প্রহসন) ১৮৭৬, বিসাদসিন্ধু ঐতিহাসিক (উপন্যাস) ১৮৮৫-৯১, সঙ্গীতলহরী ১৮৮৭, গো-জীবন (প্রবন্ধ) ১৮৮৯, উদাসীন পথিকের মনের কথা (জীবনী) ১৮৯৯, গাজী মিয়ার বস্তানী (রম্যরচনা) ১৮৯৯, মৌলদ শরীফ পদ্যে পদ্যে লিখিত (ধর্মীয় গ্রন্থ) ১৯০০, মুসলমানের বাঙ্গালা শিক্ষা ছাত্রপাঠ্য (প্রথম ভাগ) ১৯০৩ এবং (দ্বিতীয় ভাগ) ১৯০৮, বিবি খোদেজার বিবাহ (কাব্য) ১৯০৫, হযরত ওমরের ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, হযরত বেলালের জীবনী প্রবন্ধ) ১৯০৫, হযরত আমীর হামজার ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৬, মোশ্লেম বীরত্ব (কাব্য) ১৯০৭, এসলামের জয় (প্রবন্ধগ্রন্থ) ১৯০৮, আমার জীবনী (আত্মজীবনী) ১৯০৮-১০, বাজীমাত (কাব্য) ১৯০৮, হযরত ইউসোফ (প্রবন্ধ গ্রন্থ) ১৯০৮, খোতবা বা ঈদুল ফিতর (কাব্য) ১৯০৮ ও বিবি কুলসুম (জীবনী) ১৯১০।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































