কারারক্ষি’র বিরুদ্ধে হাজতি’র স্ত্রী’কে ধর্ষণ করার অভিযোগ –
- Update Time : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
- / ৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কারাগারে আটক এক হাজতীকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন ঘটনার শিকার ওই হাজতীর স্ত্রী (২৬)।
মামলার অভিযোগে প্রকাশ, সম্প্রতি রাজবাড়ী জুট মিলে কর্মরত তার স্বামী একটি মামলায় জেল হাজতে আটক ছিলেন। গত ১ ফেব্রুয়ারী ওই গৃহবধূ তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। এসময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমান আজ্জুল (৩৫) এর সাথে পরিচয়ের সূত্র ধরে তাকে ৫০ হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যে জামিন করে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ওই কারারক্ষী তাকে উকিলের বাড়ীতে কথা বলার জন্য একটি মাহেন্দ্র গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত এক বাড়ীতে নিয়ে যায় এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এমনকি এক সহযোগীকে দিয়ে ওই ধর্ষণের চিত্র মোবাইল ফোনে রেকর্ড করে রাখে। পরবর্তীতে গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন শ্মশান ঘাটের ভিতরে নিয়ে সেখানে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ২য় দফা ধর্ষণ করে।
এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ পূর্বক পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছে।
এবিষয়ে জেল সুপার মোঃ আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারারক্ষীর সাথে ওই হাজতীর বাকবিতন্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তিনি জেল সুপারকে নির্দেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































