কাটেনি দুর্ভোগ : দৌলতদিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি –
- Update Time : ০৬:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরি ঘাটে হঠাৎ করে যানজট সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে এই জট সৃষ্টি হয়ে আসছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়ের ৫ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে কয়েকশত যাত্রীবাহি পরিবহন ও পণ্যবাহি ট্রাক। দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে চালক ও যাত্রীরা।
তবে পণ্যবাহি ট্রাক চালকেরা বলছে পদ্মা পাড়ি দিতে তাদেরকে দুই থেকে তিন দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ঘাটের মধ্যে ৩ টি ঘাট স্বচল রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যানবাহনের বাড়তি চাপ ও ৫ নং ফেরি ঘাট মেরামতের কারণে এই জট সৃষ্টি হচ্ছে। এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। সবকয়টি ফেরি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































