কাজী ইরাদত আলীর শারীরিক অবস্থা উন্নতি, নেয়া হচ্ছে ভারত –
- Update Time : ০৮:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজো ভাই কাজী ইরাদত আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যে কারণে আরো বেশি উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে ভারতের দিল্লীর ডা: দেবী শেঠির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে আগামীকাল সোমবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে কিরে নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
রাজবাড়ী বার্তা ডট কম পরিবারের পক্ষ থেকে কাজী ইরাদত আলীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী টিটো জানিয়েছেন, ইতোমধ্যেই কাজী ইরাদত আলীর সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে তাদের বড় ভাই সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কাজী ইরাদত আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার আরো বেশি উন্নত চিকিৎসা প্রদান করা জরুরী। যে কারণে তাকে ভারতের দিল্লীর ম্যাক্স নিরোলজি হাসপাতালে আগামীকাল সোমবার দুপুরে নেয়া হবে। তিনি কাজী ইরাদত আলীর সুস্থতায় রাজবাড়ী জেলা বাসীসহ সকলের কাছে কামনা করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে কাজী ইরাদত আলী জেলা শহরের আঞ্জুমানে কাদেরীয়া বড় মসজিদ থেকে ওরশ সভা শেষ করেন। পরে তিনি জেলা শহরের সজ্জনকান্দার বাস ভবনে ফিরে আসেন। গত শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করেন। তবে তিনি দেননি কোন সারা। এক পর্যায়ে রুমের দরোজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। পরে দুপুরে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে নিবির পরিচর্যায় রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































