কাজী ইরাদত আলীকে ফুলের শুভেচ্ছা জানালো রাজবাড়ীর ভবদিয়া স্কুল কমিটি –
- Update Time : ০৭:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালানা পর্ষদের নব-নির্বাচিত কমিটির সাথে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী চেম্বার অব কমার্স ভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও ছাত্রনেতারা কাজী ইরাদত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান। পড়ে নব-নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালানা পর্ষদের নব-নির্বাচিত কমিটির সভাপতি আসজাদ হোসেন আরজু, অভিভাবক সদস্য গোলাম দস্তগীর, আক্কাস আলী, রোকন ফকির, রোজিনা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, নিজাম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক রুহুল কবির, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাতেউল গনি তুহিন, এলাকাবাসী ডাঃ বাচ্চু মোল্লা প্রমূখ।
এসময় কাজী ইরাদত আলী বিদ্যালয়টির নব-নির্বাচিত কমিটির সকল সসদ্য অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন। শিক্ষার পরিবেশ ভাল রাখতে যা যা প্রয়োজন, সে চেষ্টা করবেন। এর পাশাপশি শিক্ষকদেরকেউ দায়িত্বশীল আচরণ ও পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। আপনাদের পাশে সুখে-দূখে আমি অতিতে ছিলাম, এখনো আছি এবং ভবিষৎতেউ থাকবো।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিচালানা পর্ষদের নির্বাচন চলতি বছরের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং আগামী দুই বছরের জন্য এ কমিটিকে নির্বাচিত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































