কসবামাজাইলের ঘটনার সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে- এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ০৭:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ৮২ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গত শুক্রবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বর্ধিত সভায় মুজিব জন্মশত বার্ষিকী ও করোনা ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। এ সময় তিনি মুজিব জন্মশতবার্ষিকী পালন করা ও করোনা ভাইরাস সংক্রান্ত বিশেষ বক্তব্য রাখেন। একই সাথে কসবামাজাইলের ঘটনাকে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার প্রতি জোর দিয়ে বলেন, আমাদের আওয়ামীলগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের লোকজন বিভিন্ন সময় উস্কানি দিয়ে এসব পরিস্থিতির সৃষ্ঠি করছে। আমাদের দলের যারা বিএনপি জামাতের লোকজনের আশ্রায় দিয়েছে তাদেরও চিহ্নত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা.এ,এফ এম শফিউদ্দিন পাতা’র সঞ্চালনায় সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোর আরুজ, সাবেক সভাপতি এ্যাড.ফরিদ উদ্দিন আহম্মেদ,সহসভাপতি ও মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,আহম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ইসলাম ফটিক,মুন্সী হাসানুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার,সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নুরুদ্দিন মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম নুরুন্নাহারসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগন বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































