কর্মবিরতির দ্বিতীয় দিনে পরিবহন শূন্য রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট –
- Update Time : ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সড়ক পরিবহন আইন ২০১৮ এর কিছু ধারা সংশোধনের দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে পরিবহন শূন্য হয়ে পড়েছে দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট ও ঢাকা-খুলনা মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।
কর্মবিরতির কারণে পরিবহন ও পন্যাবাহি ট্রাক চলাচলে শিথিলতা থাকলেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। তবে সড়কে সীমিত আকারে অটোরিকসা, মাহেন্দ্রা ও রিকসা এবং ব্যাক্তিগত কিছু গাড়ী চলাচল করতে দেখা গেছে।
এদিকে পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা সহ বিভিন্ন গন্তব্যস্থানে যাওয়ার উদ্যেশে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে। তবে, শ্রমিকদের কর্মবিরতির কারণে সেভাবে যানবাহন আসছে না। ফেরি গুলো ঘাটেই বাঁধা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































