কর্তব্যরত অবস্থায় রাজবাড়ী সদর থানার এসআই আরিফুজ্জামান-এর ইন্তেকাল –
- Update Time : ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কর্তব্যরত অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজবাড়ী সদর থানার এসআই আরিফুজ্জামান (৩৮) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে অইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল ১০টায় রাজবাড়ী পুলিশ লাইনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাজধানী ঢাকায় অবস্থানরত রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। জানাজা শেষে মরহেদ তার গ্রামের বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকালে পুনরায় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে মরদেহ দাফন করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, কর্তব্যরত অবস্থায় রাত ৩টার দিকে এসআই আরিফুজ্জামান অসুস্থ্য হয়ে পরেন। তাকে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় পৌছতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। তার মৃত্যুতে রাজবাড়ী জেলা পুলিশে শোকের ছায়া বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































