করোনা রোধে রাজবাড়ীর ৫ উপজেলায় ভ্রাম্যমান আদালত : ১৭ জনের জরিমানা –
- Update Time : ১০:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার বিস্তার রোধে রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার পরিচালিত ওই আদালতে ১৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধ কল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। রাজবাড়ী সদর উপজেলাসহ বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় পৃথক পৃথক ভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় মোট ১৭টি মামলায় ১৪ হাজার ৬ শত টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদের জারিকৃত নির্দেশনাটি ব্যাপকভাবে প্রচার প্রচারণাসহ জনগণকে সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
আসুন সবাই সরকারি নির্দেশনা মেনে চলি, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হই, সঠিকভাবে মাস্ক পরিধান করি, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































