করোনা রোগীর জন্য রাজবাড়ী পপুলার ক্লিনিকের বিনামূল্যের এ্যাম্বুলেন্স সেবা: উদ্বোধন করলেন এসপি –
- Update Time : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা রোগী পরিবহণের লক্ষে রাজবাড়ী পপুলার ক্লিনিকের ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ এ্যাম্বুলেন্সটির উদ্বোধন ঘোষনা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, পপুলার ক্লিনিকের পরিচালক সোয়েব হোসেন, ফজলে রাব্বি, হুমায়ন খন্দকার, স্মৃতি ইসলামসহ অন্যান্যরা।
ক্লিনিকের পরিচালক স্মৃতি ইসলাম জানান, তাদের এ্যাম্বুলেন্স জেলার যে কোন জায়গা থেকে করোনা রোগী বিনামূল্যে পরিবহণ করা হবে। সেই সাথে যদি কোনা রোগি মারা যায় তার পরিবারের লোকজন সৎকার করার অনুমতি দিলে তাও করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































