করোনা রোগি সামলাতে রাজবাড়ী সদর থানার ‘কুইক রেসপন্স টিম’-
- Update Time : ০৮:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইতোমধ্যে ৫ জন করোনা রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। যে কারণে আগামী ১০ দিন পুরো রাজবাড়ী জেলা লকজাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক। তবে মাঠ পর্যায়ে সরাসরি কাজ কওে থাকে পুলিশ সদস্যরা। যা অংশ হিসেবে করোনা রোগীদের সহযোগিতা এবং আনা নেয়া করতে “কুইক রেসপন্স টিম” গঠন করা হয়েছে। রাজবাড়ী সদর থানাতেও এমন একটি টিম গঠন করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর দিক নির্দেশনায় ও রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের তত্ত্বাবধানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনার জন্য রাজবাড়ী সদর থানার কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এ টিমের নেতৃত্বে থাকছেন, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। তার সহযোগিতায় থাকছেন, থানার সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, এ এস আই মোঃ মনিরুজ্জামান মিয়া, কনষ্টেবল আলমগীর ও কনষ্টেবল শাকিল খান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































