করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ীতে ১৭ দিনে ভ্রাম্যমান আদালতে ২৯৪ জনের জরিমানা –
- Update Time : ১১:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, সংক্রমণ ও বিস্তার রোধকল্পে এবং মহামারী ঠেকাতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ, বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
রাজবাড়ী জেলায় ২০ মার্চ হতে ৮ এপ্রিল পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে ২ শত ৯৪ টি মামলায় ৬ লক্ষ ১০ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ী জেলা সদরসহ পাঁচটি উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট ৩৬ টি মামলায় ৩৬ জনকে ১ লক্ষ ১০ হাজার ১ শত টাকা জরিমানা দন্ড আরোপ করে। তন্মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯ টি মামলায় ৯ জনকে ৬ হাজার ৬ শত টাকা, পাংশায় ১৬ টি মামলায় ১৬ জনকে ২১ হাজার ৫ শত টাকা, গোয়ালন্দে ৭ টি মামলায় ৭ জনকে ৬৬ হাজার টাকা এবং বালিয়াকান্দিতে ৪ টি মামলায় ৪ জনকে ১৬ হাজার টাকা জরিমানা দন্ড দেয়া হয়।কালুখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হলেও কাউকে জরিমানা কিংবা কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিক ব্যক্তিকে সতর্ক করে ঘরে অবস্থান এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































