করোনা : বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সেবা ব্যাতিত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা –
- Update Time : ০৯:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ সংশ্লিষ্ট ৪ জন করোনা সনাক্ত হওয়ায় হাসপাতালটির জরুরী বিভাগের সেবা ব্যাতিত সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনা পজেটিভ রিপোর্ট আসার পর উর্দ্ধতন কর্তৃপক্ষে নির্দেশে এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ নতুন করে ৭ জন আক্রান্ত হবার মাধ্যমে উপজেলায় মোট ২৫ জন করোনা রোগী সনাক্ত হলো। এছাড়া জেলায় সনাক্ত হয়েছে মোট ১১৫ জন
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, উপজেলায় এখন পর্যন্ত ২৫ জন ও আজ হাসপাতালের এক চিকিৎসক, তার বাসার দুই সদস্য ও হাসপাতালের রাধুনীসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে তাদের কনট্যাক্ট ট্রেসিং এবং সংক্রমণ যে আরও ছড়িয়ে না পড়ে সে জন্য সিভিল সার্জনসহ প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের জরুরী বিভাগ ব্যাতিত সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন হাসপাতালের সবার নমুনা সংগ্রহ পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































