‘করোনা পজেটিভ’ শুনলেই শরীর শীতল হয়ে যায়: নীল আকাশ
- Update Time : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ৫২ Time View
“করোনা পজেটিভ” শুনলেই কেমন শরীরের রোম দাঁড়িয়ে যায়, আর মুহুর্তের মধ্যেই আপন মানুষ গুলো হয়ে যায় পর। সবকিছু কেমন যেনো ওলট পালট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেছেন এখন কারও বাসায় যেতে গেলে ইতস্ততা বোধ হয়। আবার কেউ বাসায় আসতে চাইলে থাকেনা কোন উত্তর।
যদি “করোনা পজেটিভ” হয়, তাহলে মানুষ নিজেকে অপরাধী মনে করতে শুরু করে, কিভাবে তা গোপন রাখবে, সে চেষ্টায় মেতে ওঠে। সেই সাথে কেমন যেনো আচরণ হয়ে যায় রোগিদের সাথে। এ কেমন রোগ! এখনো পর্যন্ত কোন নিদৃষ্ট ঔষধ আবিস্কার পর্যন্ত করা সম্ভব হলো না। মসজিদ গুলোতে বলে দেওয়া হয় ফাকা ফাকা হয়ে দাড়াতে, ঈদের নামাজ শেষে বলা হয়, কোলাকুলি করা যাবেনা, সৌহাদ্য পূর্ণ না হয়ে মানুষ হয়ে যাচ্ছে একাকী।
প্রতিদিন নিউজ দেখলে প্রেসার হাই হয়ে যায়, আই ই ডিসি আর যেনো একটি আতংকের নাম, আর কবে এসব ঠিক হবে কেউই জানেন না তিনি ছাড়া।
এরই মাঝে চলে গেল রমজান। চলে গেল ঈদ। স্মৃতিময় ঈদ। জানি একদিন সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে পৃথিবীর অসুখ। কর্ম উদ্দীপনা আর প্রাণ চঞ্চলতায় মুখরিত হবে পুরো পৃথিবী। মানুষ ফিরে পাবে তার স্বাভাবিক জীবন, হাসি আনন্দ আর কল-কোলাহলে ভরে উঠবে সে জীবন। শুধু থাকবে না চেনা পরিচিত কিছু মুখ। হয়তো আমি, আপনি অথবা আমাদের কেউ। স্মৃতিকে আঁকড়ে ধরে কাটবে সে জীবন। আনন্দ আর অশ্রুতে ভরা সে জীবন।
লেখক- নীল আকাশ
এইস আর ম্যানেজার,
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনাল, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































