করোনায় কালুখালীতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু: ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দাফন –
- Update Time : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে করোনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দাফন সম্পূর্ণ করা হয়েছে। ওই দুই ব্যক্তি শ্বাস কষ্ট, শুকনা কাশি, জ্বর, গলা ব্যাথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তারা আজ সোমবার সকালে ওই হাসপাতালে মারা যায়।
মৃতরা হলো, জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শ্রীরামপুর মোঃ আখমান মন্ডলের ছেলে মোঃ সাকিল মন্ডল (১৯)। সে এইচএসসি পরিক্ষার্থী ছিল এবার। অপরজন হলো, জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত তোয়াক্কেল মন্ডলের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৬৫)।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দীনের তত্ববধানে উপজেলা ভিত্তিক গঠিক কমিটি করোনা পজেটিভ রোগি দাফনের কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে আজ বিকালে কালুখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমানসহ অন্যান্যরা সাকিল মন্ডল ও রিয়াজুল ইসলামের জানাজা ও দাফন কার্যক্রমে সহযোগিতা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































