“করোনা এবং মানবিকতা” লেখক – মুহাম্মদ রাজ্জাকুল আলম –
- Update Time : ০৯:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ৭৭ Time View
বিশ্বব্যাপি মহামারী পরিস্থিতি ধারণ কারী করোনা ভাইরাসের কোন প্রতিষেধক নেই। প্রতিরোধ ও নিয়ম মেনে চলা যেখানে শুধুমাত্র সমাধান বাংলাদেশে সেখানে করোনাকালীন সময়ে আমরা লক্ষ করছি প্রতিনিয়ত নিয়ম ভাঙ্গার ভীষণ প্রতিযোগিতা।
সরকার এবং প্রজাতন্ত্রের কর্মরত বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যাক্তিবর্গ,গণমাধ্যম কর্মী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ যেখানে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন হতে দূরে থেকে করোনা মোকাবিলায় ভূমিকা পালন করে যাচ্ছে সেখানে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে নিজের, পরিবারের সদস্যদের ও সমাজের মধ্যে করোনা বিস্তার ঘটাতে ব্যাপক প্রভাব ফেলছে।
এছাড়াও সাধারণ মানুষের মধ্যে করোনা সম্পর্কে সঠিক তথ্যের অভাব,কুসংস্কার, নৈতিকতা ও মূল্যবোধের অভাব থাকায় আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবার, করোনা মোকাবিলায় ভূমিকা পালনকারীগণ সামাজিকভাবে বয়কট,হেয় প্রতিপন্ন,শারীরিক মানষিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া মৃত সব্যক্তির দাফন কাফন, দাহ ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় কোথাও কোথাও বাধা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।সামাজিক ওধর্মীয়ভাবে যা কখনও কাঙ্ক্ষিত নয়। সর্বপরি যা অমানবিক।
লেখক- মুহাম্মদ রাজ্জাকুল আলম, সহকারী অধ্যাপক, মীর মোশাররফ হোসেন কলেন, বালিয়াকান্দি, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































