করোনায় যাতনা: মোঃ রাজ্জাকূল আলম –
- Update Time : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ৬৭ Time View
বৈশ্বিক মহামারি করোনাকালীন এই সময়ে লকডাউন ও লকডাউন উত্তর মানূষ ঘরে থেকে একঘেয়েমীকতায় শারিরীক,মানসিক দিক হতে বিপর্যস্ত হয়ে পড়ছে৷প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক চর্চা(গান বাজণা,নাচ,কবিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান) এর অভাবে একদিকে যেমন মানুষ অবসাদগ্রস্হ হয়ে খিটখিটে মেজাজ, উচ্ছৃংখল আচরণ, বিকৃত আচরণ, বির্চ্যুতিমূলক আচরণ এমনকি আতœহত্যার মতো বিচ্ছিন্ন আচরণ করছে৷ অপরদিকে প্রাতিষ্ঠানিক খেলায় অংশ নিতে পারছেনা বিধায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ জটিল রোগ শরীরে দাঁনা বাধতে শুরু করেছে৷
তাছাড়া উভয় সমসার কারণে সাংসারিক দ্বন্দ ,কলহ বিবাদ এমনকি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে ৷ফলে পরিবার ও সমাজ ত্রমান্বয়ে বিপদের ঝুকিতে ঝুলে পড়ছে৷ সর্বোপরি সামাজিক দুরত্ব (social distance) স্লোগান কে পূজি করে সমাজের মানুষের মাঝে পারস্পারিক সাহার্য্য সহযোগিতা,সহমর্মিতা ,আন্তরিকতা,সামাজিক সংহতির ভিত দুর্বলতর হচ্ছে৷
এছাড়া রক্ত সম্পর্কেও ফাটল ধরছে৷পরিণতিতে করোনামুক্ত সময়ে সমাজের উপর মানবিকবোধ, উদারতান্তিক মানসিকতা লোপ পেয়ে আত্মকেণ্দিকতা ও স্বার্থপরতা বিকশিত হতে পারে৷ সবিশেষ পৃথিবী অল্প সময়ে করোনামুক্ত হয়ে যাতনার যণ্তণামুক্ত কল্যাণকর সমাজ ফিরে আসুক এটাই হোক সবার কামনা৷ মোঃ রাজ্জাকুল আলম,সহকারী অধ্যাপক,মীর মশাররফ হোসেন কলেজ,রাজবাড়ি৷
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































