করোনায় কর্মহীন রাজবাড়ীর এমজেবি ইট ভাটা শ্রমিক- কর্মচারিদের মাঝে খাদ্য বিতরণ-
- Update Time : ০২:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশে করোনা ভাইরাসের প্রকোপ ও বিস্তার কমাতে প্রয়োজন ছাড়া সব ধরনের মানুষের চলাচল, দোকান পাট বন্ধ ও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যে কারণে দৈনিকভিত্তিতে কর্মরত মানুষগুলো কর্মহীন হয়ে পরেছে। রাজবাড়ী রামকান্তপুর ইউনিয়নের এমজেবি ইট ভাটার এমন প্রায় আড়াইশত শ্রমিক-কর্মচারীও তাদের বাইরে নয়। এ কারনে কর্মহীন হয়ে পরা ভাটার শ্রমিক-কর্মচারীদের পরিবার নিয়ে সংসার চালানো কষ্ট দায়ক হয়ে পরেছে। আর এই কর্মহীন মানুষের পাশে নিজ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইট ভাটার ব্যবস্থাপনা পরিচালক কাজী আরাফাত হাসান জিসান।
মঙ্গলবার বিকালে এমজেবি ইট ভাটায় কাজী এন্টার প্রাইজের উদ্যোগে কাজী আরাফাত হাসান জিসানের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এর আগে শ্রমিক কর্মচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করা হয়।
একই সঙ্গে মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন’এর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা থেকে শ্রমিক কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাবদ ২ মাসের অর্থ প্রদান করা হয়।
এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হয়।
এসময় তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের কারনে সব কিছু বন্ধ থাকায় কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। এতে তার ইটভাটার কাজ কর্মও বন্ধ রয়েছে। এ কারনে তার সাধ্যের মধ্যে অসহায় কর্মহীন সাড়ে মানুষের মাঝে খাবার সহ মাস্ক ও সাবান বিতরন করেছেন। তিনি চান সমাজে যারা বৃত্তবান রয়েছে তারা যেন এই অসহায় মানুষের পাশে দ্বাড়ায় এবং তাদের দিকে একটু সাহাজ্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে তারা এ অসমেয়ে একটু ভালো থাকতে পারবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































