করোনার বিস্তার রোধে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ –
- Update Time : ০২:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার বিস্তার রোধে বিআইডব্লিউটিসি কতৃর্ পক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ ঘোষনা করেছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে দেশের গুরত্বপূর্ণে এ নৌরুট দিয়ে পারাপার হওয়া যানবাহনের চালক ও যাত্রীরা।
ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে এম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস সহ কয়েকশ যানবাহন। এছাড়া আটকা পড়েছে জরুরী ও বিশেষ প্রয়োজনে ঢাকামুখি শত শত যাত্রী।
শনিবাব সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন ও ঘাটের এপ্রোচ সড়কে অপেক্ষারত যাত্রী ও যানবাহনের এমন চিত্র দেখাযায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, উদ্র্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সস্পূর্ণ বন্ধ রেখেছেন। দিনে কোন যানবাহন বা যাত্রী পারাপার করবেন না। তবে জরুরী সেবার এম্বুলেন্স এক সঙ্গে ৮/১০ হলে ছোট ফেরি দিয়ে সেটি পার করবেন। এছাড়া রাতে পন্যবাহি ট্রাক পারাপার করা হবে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে বলেও জানান তিনি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































