করোনার ক্রান্তিকালে রাজবাড়ীতে “ফোন দিলেই মিলছে ফ্রি অক্সিজেন সেবা” –
- Update Time : ০১:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘সুস্থ ভোরে আমরা এক সাথে হাঁটব অনেকটা দূর’ এ শ্লোগানকে সামনে রেখে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন’ – করোনার এই ক্রান্তিকালে দরিদ্র মানুষের দ্বারে দ্বারে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছানোর কাজ শুরু করেছে। তাদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজবাড়ী জেলার সচেতন মানুষ।
জানাগেছে, এ সংগঠনের ডাকে সারা দিয়ে জেলা ও জেলার বাইরে অবস্থানরত রাজবাড়ীর বাসিন্দারা এগিয়ে এসেছেন। ইতোমধ্যেই হৃদয়বান ওই সব ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার। জেলা শহরের পাবলিক হেলথ এলাকার একটি ক্লিনিকে রাখা হয়েছে ওই সব সিলিন্ডার গুলো। খোলা হয়েছে চারটি হেল্পলাইন। যার প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তারা উল্লেখ্য করেছে, কেউ যদি অক্সিজেন সংকটে পড়েন, তবে মোবাইল নম্বরে ফোন দিলেই সংগঠনের কর্মীরা বাড়িতে বাড়িতে এই সেবা পৌঁছে দেবেন।
রাজবাড়ী হেল্পলাইনের সার্বিক তত্ত্বাবধানে থাকা জয়ন্ত দাস জানিয়েছেন, এই সংগঠনের প্রধান উদ্যোগতা জেলার বালিয়াকান্দির বাসিন্দা ডা. সুমন হুসাইন। পরবর্তীতে এর বিস্তার ঘটানো হয়েছে। বর্তমানে এ সংগঠনে ৪২ জন এ্যাডমিন ও মডারেটর রয়েছে। করোনার এই ক্রান্তিকালে হৃদয়বান মানুষের ব্যাপক সারা তারা পেয়েছেন। আমরা প্রাথমিকভাবে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু করেছি। আরো সিলিন্ডার বাড়ানো হবে। আমরা আমাদের হেল্পলাইনগুলো সচল রেখেছি। যে কেউ ফোন দিলেই তার বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যেই আমাদের অক্সিজেন সিলিন্ডারের প্রথম সফল ব্যবহার করাও হয়েছে। কোন করোনা রোগীর জন্য নয়। এক মুমূর্ষু গর্ভবতী মহিলার সন্তান জন্ম দেয়ার প্রাক্কালে অক্সিজেন স্বল্পতায় জরুরী প্রয়োজনে বিনামূল্যে এ সেবা দেয়া হয়েছে। বর্তমানে এখন গর্ভবতী মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। গত শুক্রবার গোয়ালন্দের একজন করোনা আক্রান্ত রোগিকে এই অক্সিজেন সরবরাহ করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজবাড়ীর কাউকেই আমরা আর অক্সিজেনের অভাবে মরতে দিতে চাই না। আমরা সাধারণত সমাজের অসুবিধাগ্রস্থ অস্বচ্ছল মানুষের কল্যাণে এবং করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরী সেবার জন্য এই সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করছি। তাই কেউ জরুরী প্রয়োজন ছাড়া সিলিন্ডার নিবেন না। যারা সামর্থ্যবান তাদের রিফিল বাবদ ৫ শত টাকা দিতে হবে। বিশেষ প্রয়োজন ব্যতীত ১ টি সিলিন্ডার সর্বোচ্চ ৭ দিনের বেশি রাখা যাবে না।
রাজবাড়ীতে আপনাদের সেবায় ২৪ ঘন্টাই নিয়োজিত থাকবে আমাদের এই এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক –
টিম-১ : ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত- নয়ন সিদ্দিকী, কলেজ পাড়া, রাজবাড়ী, মোবাইল-০১৭১৯৩১৫১৭১। জাফর আহমদ, সজ্জনকান্দা, রাজবাড়ী, মোবাইল-০১৯২৬৮৩৮৭৫৭।
টিম-২বেলা ১২ টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত – সোনিয়া আক্তার স্মৃতি, বেড়াডাংঙ্গা, রাজবাড়ী সদর, মোবাইল ০১৭১২৯৫৫৫৪২। খোকন আহামেদ, বেড়াডাংঙ্গা, রাজবাড়ী সদর, মোবাইল- ০১৯১২২৯৯৬২৬।
টিম-৩সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত, পাভেল রহমান, গ্রামঃ ধুনচি, রাজবাড়ী। মোবাইল-০১৭২৩৭৩৮১৮৩, শাকিল মাহমুদ পাপ্পু, গ্রামঃধুনচি, রাজবাড়ী, মোবাইল-০১৭১৬১৪০৩৫৫।
টিম-৪রাত ১২ টা থেকে ভোর ০৬ টা পর্যন্ত, নেহাল অাহমেদ, গ্রামঃ ধুনচি,রাজবাড়ী। মোবাইল-০১৭১১২২১৯৭৩, কেশব চন্দ্র সাহা, বিনোদপুর,রাজবাড়ী। মোবাইল-০১৭০৬০৫১৯০৬।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































