করোনার কাছে হেরে গেলেন সাবেক সিভিল সার্জন ও পাংশা আঃলীগের সাঃ সম্পাদক ডাঃ পাতা –
- Update Time : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বরিশালের সাবেক সিভিল সার্জন এবং রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ শফিউদ্দিন আহম্মেদ পাতা (৬৫)। (ইন্নানিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয় -স্বজন, চিকিৎসক সহকর্মী, রাজনৈতিক সহকর্মীদের রেখে গেছেন।
ডাঃ পাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।এমপি কাজী কেরামত আলী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সেবা কমিটির সভায় ডাঃ পাতার উদ্দেশ্যে দোয়া মোনাজতও করা হয়েছে।
করোনা আক্রান্ত পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মুঠোফোনে রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, করোনা আক্রান্ত হবে বেশ কিছু দিন ধরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন, ডাঃ শফিউদ্দিন আহম্মেদ পাতা। ওই হাসপাতালেই চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে ইন্তেকাল করেন। বিকালে তার মরদেহ পাংশায় আনা হবে। সেখানে জানাযা শেষে মরদেহ জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে দাফন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































