কবিতা- “ও মাগো আমার নয়নে নেই ঘুম”- লেখক : শিউলী আক্তার
- Update Time : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কতদিন হলো ঘুমাই না মাগো তোমার বুকে আমি,,
মাগো তোমায় ভেবে নিরব কান্না আঁখি জলে নিশি,,
দিনের বেলায় দেখি যখন মাগো তোমার কবর ঘর,
মাগো তুমি নেই বলে আজ আমি সবার কাছে পর,
মাগো বাবা আমার আনলো ঘরে নতুন একটা মা!
সেই মা তো তোমার মত আমায় ভালোবাসে না!
সকাল হলে পেটের ক্ষুধায় যাই আমি ঐ রেলপথে”
দু’ এক টাকা করে হাতে যা পাই তাই দিয়ে পেট চলে”
অসুস্হ হলে অঙ্গে রাখি তোমার হাতের সেলাই কাঁথা,
তুমি নেই বলে আদর যতœ নেই আমার শত কষ্ট ব্যাথা,
মাগো উঠানের কোণে ফুল বেলী সুগন্ধি ছড়ায় যখন;
মাগো তোমার ছবি দেখে নিজে কে সান্ত্বনা দেই তখন;
আসমানে রবি ডুবে সন্ধ্যা হলে তাঁরার আলো দেখি;
মাগো ফিরে যদি আসতে আবার আমি হতাম সুখি!
মাটির তৈরি খেলনাপাতি পড়ে আছে চৌকির নিচে!
মাকড়াশারা জাল বুনেছে মাগো তুমি আজ নেই বলে,,
ছোট্ট চুলে লাল ফিতায় বাবা রোজ বাঁধে আমার বেনী,,
বাবা তোমার কথা যাই নি ভুলে সাক্ষী রজনী!!
দুঃখী মানুষের মত বাবা পড়ে থাকে ঘরের এক কোণে!!
বোবার মত পড়ে থাকে বাবা কাঁদে নিরব মনে,
নতুন মা আনলো বাবা শুধু আমার সুখের জন্যে,
কে জানতো সে পাষাণ মানুষ ঝগড়াটে হিংসুটে!
আমি ও বাবা দুজনে মাগো তোমাকে মিছ করি!
চাঁদ হয়ে আসো যদি একবার সেই আশাতে থাকি!!
লেখক- মোছাঃ শিউলী আক্তার, গোয়ালন্দ মোড়, রাজবাড়ী।
কবিতা- “ও মাগো আমার নয়নে নেই ঘুম”- লেখক : শিউলী আক্তার —- এ কবিতাটি কবির স্ব-কণ্ঠে শুনতে ক্লিক করুন —২১.১২.২২
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































