কবিতা- “আসিবে সত্তর” – মোঃ আলাউল হক বিশ্বাস খোকন –
- Update Time : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৪৪ Time View
আয়ুষ্কাল ফুরালে, গাছে গাছে পাতা,
লাল হলুদ বর্ণ হয়ে ঝড়ে যায়।
পাতাগুলি স্বযতেœ তুলি,
হায়, মনে ভাসে, কৈশোর যৌবনের,
তেজদ্বীপ্ত সবুজ আর সবুজ পাতা,
দোল খাওয়া পাতা তার কথা,
ঝরাপাতার উল্টো পিঠের টান টান শিরগুলি,
যেন ফুটন্ত শরীরের রগ, স্বমহিমায় উদ্ভাসিত।
ঝরে যাওয়া পাতা খয়ে যাবে,
মাটিতে মাটি হয়ে সমৃদ্ধি পাবে।
অপ্রতিরুদ্ধ বয়স আর মৃত্যু,
বৃদ্ধের বার্ধক্যের স্বাদ,
গ্রহন করে কেউ করেনা,
নিয়তি হিসাব রাখেনা।
যার যখন ডাক আসে চলে যায়,
মানুষ আসে আর যায়।
কিছুকাল ভোগ বিলাসে,
না ফেরার দেশে।
নিদারুন কষ্টে যাযাবর উদ্ধাস্ত,
সঙ্গীয় সম্বল গীট বাধা কম্বল।
মাথায় নিয়ে দিনভর নাঙ্গা পায়ে,
শহরের সড়ক ধরে হেটে চলেছে,
যাচ্ছেত যাচ্ছেই গন্তব্য বিহীন যাত্রায়।
আবার শেষ বিকেলে একই সড়কে,
ফিরে আসছে রোদ্রদগ্ধ ঘরমাক্ত শরীরে।
আবাস, রেলষ্টেশন প্লাটফর্ম।
তাদের রাত্রীকালীন আশ্রয়স্থল।
আত্ম অহমিকা অত্যাচার,
অযাচিত মিথ্যাচার,
বিত্তবান টাকার পাহাড়,
নি:স্ফল হাহাকার।
ফেরাবেনা কেউ, না ফেরার দেশে তাহার।
একদিন চলে যায় শেষে,
না ফেরার দেশে।
পৃথিবীতে চিৎকার ভুমিষ্ট লেংটা শিশু,
যেতে হবে আবৃত সাদা কাফনে,
সায়িত মাটির দাফনে।
প্রকৃতির ফুল, দৃষ্টিনন্দন ফুল,
বাগানের ফুল, ফুটন্ত ফুল।
সৌরভ ছড়ায় মানুষের প্রাণে, ঘ্রানে।
প্রকৃতিকে সাজাতে নিজেকে বিলিয়ে,
শুকনো ফুল ঝরে যায় স্বমহিমায়,
পরের ত্বরে নিজে মহিমান্নিত হয়।
প্রাণ আছে প্রাণীর মন নেই মানুষের,
নানান ব্যস্ততায় মন হারায়।
অজানা সব জানার সীমানায়,
আমাজান, পশ্চাদপদ, অগ্রসর চোখের পাতায়,
কল্যাণ, অকল্যাণ নাই নির্ধারিত,
নিজ অভ্যাসে সব আহরিত।
স্ব-রুপ আছে, আছে মানুষের রুপে মানুষ,
তথাপিও মানুষ বলেনা পাছে।
স্বদেশের উপকারে নেই যাদের চেষ্টা অবিরাম
কলুসিত হয় তাদের জন্যই ধরাধাম,
নিজের পকেট ভর্তি করে যারা,
সীমাহীন বিপদ ডেকে আনে দেশের তারা।
মহাজ্ঞানী মহাজন তীর্থ যাত্রীরা
হয়েছেন ইতিহাস, প্রাত:স্বরণীয়।
তাদের পদচিহ্ন এঁকে,
আমরাও হব বরনীয়।
সেই আলোক বর্তিকায় আলোকিত হয়ে,
দিক ফিরে পাবে অন্য কোন জন পরে।
বীর্যবানরা যশোদ্ধারে আসিবে সত্ত্বর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































