কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৪ তম জন্মবার্ষিকী পালন –
- Update Time : ০৯:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৪ তম জন্মবার্ষিকী রাজবাড়ীতে পালিত হয়েছে।
বাংলা একাডেমির আয়োজনে শনিবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে তার সমীতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলা একাডেমির কর্মকর্তা ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সাল আমীন, বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্য রচনার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































