কঠোর লকডাউনেও ফেরি পারাপার হচ্ছে ব্যক্তিগত গাড়ি –
- Update Time : ০৫:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কঠোর লকডাউনেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যক্তিগত যানবাহন নদী পারাপার হচ্ছে। প্রতিটি গাড়িতে গাদাগাদি করে ঘরমুখি হচ্ছেন অনেকে। নদী পারাপার হচ্ছে বিভিন্ন প্রকার পন্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন।
বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে কঠোর লকডাউন। তবে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরী যানবাহন ফেরি পারাপার করার জন্য সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই সুযোগে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত প্রাইভেটকার-মাক্রোবাস ও পন্যবাহী ট্রাক নদী পারাপার হচ্ছে। সে সময় প্রতিটি যানবাহনে গাদাগাদি করে যাত্রীদের আসা-যাওয়া করতে দেখাযায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মোঃ ফিরোজ শেখ জানিয়েছেন, জরুরী যানবাহন নদী পারাপার করার জন্য সীমিত আকারে ফেরি চলাচল করানো হচ্ছে। তবে ঘাট থেকে ফেরী ছাড়ার পূর্বে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নেওয়া হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































