ওরা পেলো নতুন ঠিকানা
- Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ৮৩ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার ৩ কন্যা শিশুকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর উপস্থিতিতে বুধবার দুপুরে সংস্থার কর্মকর্তাদের হাতে তাদের তুলে দেয়া হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইন সমন্বয়ক এ্যাড. জান্নাতুল ফেরদৌস জানান, দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরীর মাধ্যমে কিশোরীদের পুনর্বাসন করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এরই ধারাবাহিকতায় দৌলতদিয়ার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত লাবনী আক্তার, মনজিলা আক্তার ও শিল্পী আক্তার নামের তিন শিশু ও তাদের অভিভাবকরা সংস্থার সাথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। তিনি আরো জানান, এ তিন শিশুকে সামাজিক পুনর্বাসনের জন্য নিজস্ব সেফ হোমে রেখে যথাযথ একাডেমিক শিক্ষা দেওয়ার পর তাদের কর্মজীবন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে তাদের সংগঠন।
পুনর্বাসিত হওয়া শিশু তানজিলা আক্তার জানায়, সে স্থানীয় দৌলতদিয়া মডেল হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছে। পড়াশুনা চালিয়ে গেলেও কতক্ষন চলবে তা নিয়ে তার শঙ্কা ছিলো। তানজিলা বলেন, ‘এখন এ রকম একটি জায়গায় যেতে পেওে আমি আনন্দিত।’
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী বলেন, ‘আইনগত কিছু জটিলতা থাকলেও ভালো উদ্যোগের কথা বিবেচনা করে সংস্থার কাছে ওদের হস্তান্তর করা হয়েছে। এ ধরনের উদ্যোগ আরো বেশী বেশী হওয়া প্রয়োজন।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































